ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ওমানের সালালাহ্ হাদ্দিন শহরে প্রাইভেটকার চাপায় আব্দুল্লাহ আল নোমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।

আব্দুল্লাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওহিদুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নোমান ছিল দ্বিতীয়।

শনিবার সন্ধ্যায় নিহতের ছোট ভাই জি এম নওশাদ এ প্রতিবেদককে জানান, বড় ভাই আব্দুল্লাহ আল মামুন ওমানে থাকার সুবাদে গত দুই বছর আগে সেখানে যায় নোমান।
পরে সালালাহ্ হাদ্দিন শহরে আরবী কোম্পানির একটি দোকানে কাজ নেয় নোমান।
প্রতিদিন রাতে বাড়ির সবার সঙ্গে মোবাইলে কথা বলতো সে।

Comments (0)
Add Comment