লন্ডনে নারী হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনাভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করেই কয়েক হাজার মানুষ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত সপ্তাহে খুন হওয়া ৩৩ বছর বয়সী নারীর স্মরণে লন্ডনের ক্লেপহাম কমনে কয়েক হাজার মানুষ জড়ো হয়।
এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ইউএস নিউজ।

জানা যায়, ৩৩ বছর বয়সী ওই নারীর নাম সারাহ ইভারার্ড। বন্ধুর বাড়ি যাওয়ার পথে গত ৩ মার্চ নিখোঁজ হন।
তাকে সর্বশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহাম কমনে দেখা গিয়েছিলো।
লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সারাহ অপহরণ ও হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

ইউএস নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার ভোর থেকেই সারাহকে শ্রদ্ধা জানাতে ক্লেপফাম কমনের ব্যাসস্ট্যান্ডে ফুল ও মোমবাতি নিয়ে হাজির হন কয়েক হাজার মানুষ।
কারণ সেখানেই তাকে সর্বশেষ দেখা গিয়েছিলো।
এসময় উপস্থিত পুলিশের উদ্দেশ্যে বিক্ষোভকারীরা ‘আপনাদের জন্য লজ্জা’ বলে শ্লোগান দিতে থাকেন।

Comments (0)
Add Comment