ইরাক থেকে মার্কিন সেনাবহর বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক রসদ নিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে।
জানা গেছে, মার্কিন এই সেনাবহরে ছিল ৪৫টি ট্রাক, সেগুলো ইরাকের ওয়ালিদ সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভেতরে ঢোকে।
অন্য সূত্রে বলছে, ইরাকের আধা স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চল থেকে এসব ট্রাক সিরিয়ায় প্রবেশ করে। বহরে ছিল সামরিক সরঞ্জামাদি, ফোর হু্ইল ড্রাইভ গাড়ি এবং জ্বালানি পণ্য।
সিরিয়ার হাসাকা ও দেইর আয-জাওয়ার প্রদেশে মোতায়েন সামরিক বাহিনীর অবস্থানের দিকে মার্কিন বহর এগিয়েছে বলে জানা গেছে।
সূত্র : পার্সটুডে।