হেলিকপ্টারে ভাল্লুকের আক্রমণে আহত বৃদ্ধকে আনা হলো চমেকে

গতকাল রবিবার বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত উপজাতি ট্রয়েল মুরংকে (৬৬) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবান থেকে উন্নত চিকিত্সার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকার সমথং কারবারিপাড়া গ্রামে ট্রয়েল মুরং সকালে ঝিরি থেকে পানি আনতে গেলে বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে এবং তিনি গুরুতর আহত হন।

সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্বার করে বলিয়ারপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবান থেকে চট্টগ্রামে আনা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় সর্বদা বেসামরিক প্রশাসনকে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর ওই হেলিকপ্টারের মাধ্যমে ট্রয়েল মুরংকে উন্নত চিকিত্সা সেবা দিতে বান্দরবান থেকে চট্টগ্রাম আনা হয়।

Comments (0)
Add Comment