রানিকে নিয়ে কার্টুন এঁকে তোপের মুখে শার্লি এব্দো

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার নাতি প্রিন্স হ্যারির স্ত্রী প্রিন্সেস মেগানকে নিয়ে কার্টুন এঁকে তোপের মুখে পড়েছে ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি এব্দো।
শনিবার নতুন কার্টুনটি ছাপা হওয়ার পর বিতর্কের মুখে পড়েছে এই ম্যাগাজিনটি।
কার্টুনটি বর্ণবাদী ও কুরুচিপূর্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

‘মেগান কেন রাজপরিবার ছেড়েছিলেন’ শীর্ষক শিরোনামের প্রচ্ছদ কার্টুনে দেখা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ তার হাঁটু দিয়ে মেগানের গলা চেপে ধরেছেন।
মেগানের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি আর নিঃশ্বাস নিতে পারছি না’।
গত বছর যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার আদলে আঁঁকা হয়েছে কার্টুনটি।
শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরেছিলেন।
জর্জ ফ্লয়েড বারবার ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানানোর পরেও ডেরেক তার হাঁটু সরাননি।
টানা ৯ মিনিট ধরে এই অবস্থায় থাকার পর মৃত্যু হয়েছিল ফ্লয়েডের।
এর জেরে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হয়।

Comments (0)
Add Comment