বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রশন ও কাস্টমস ভবনে যাত্রী সেবায় ফুড কর্নার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফিতা কেটে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।
জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে। ইমিগ্রেশন ও কাস্টমসে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে অনেক সময় দীর্ঘ সময় লেগে যায়। বন্দর প্যাসেঞ্জার টার্মিনালে ট্যাক্স নিয়ে যাত্রী সেবায় রেস্টুরেন্ট, বাস টিকিটসহ বিভিন্ন সেবার দানের কথা থাকলেও এ পর্যন্ত তারা অনেকটাই বাস্তবায়ন করেনি।
এক্ষেত্রে খাবার জাতীয় জিনিসসহ প্রয়োজনীয় সেবা পেতে যাত্রীদের ইমিগ্রেশন ও প্যাসেঞ্জার টার্মিনালের বাইরে বের হতে হয়। এতে দুর্ভোগ ও হয়রানির পোহাতে হতো। বিষয়টি মাথায় নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ চেকপোস্ট কাস্টমসে যাত্রী সুবিধায় ফুড কর্নার চালু করে।
ফুড কর্নারের সত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা সেতু সাহিদা রহমান জানান, ভ্রমণের পথে যাত্রীরা এ ফুড কর্নার থেকে ফাস্টফুড জাতীয় খাবার ক্রয় করতে পারবেন। এসব খাদ্য তৈরিতে স্বাস্থ্য রক্ষা ও যাতে সাশ্রয়ী মূল্যে পেতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব রাখা হয়েছে।