ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

বুধবার (১৭ মার্চ) সকালে ভারতের মধ্যাঞ্চলে বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।নিহত পাইলটের নাম গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার সকালে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের সময় ভারতের মধ্যাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। আকাশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) টুইটারে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে। তারা জানায়, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে আইএএফ। আইএএফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

Comments (0)
Add Comment