আগামী নির্বাচনে লড়বেন ট্রাম্পের বউমা!

গত বছরের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়েন তিনি।

তবে তার ক্ষমতা ছাড়ার মুহূর্তে ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায়।
এ হামলায় উস্কানির দায়ে অভিশংসনের মুখে পড়েন ট্রাম্প।
প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও কোনও রকমে বেঁচে যান কংগ্রেসে।
তবে চূড়ান্তভাবে অভিশংসিত হলে ট্রাম্প আর কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লড়াইয়ে অংশ নিতে পারতেন না।
এমন পরিস্থিতি পেরিয়ে গত ২০ জানুয়ারি থেকে লোকচক্ষুর অন্তরালে চলে ট্রাম্প।

এরপর সম্প্রতি ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার-এ-লাগোতে আচমকা হাজির হন তিনি।
কুকুর বাঁচানোর জন্য আয়োজিত একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে দেখা যায় তাকে।

Comments (0)
Add Comment