ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

ইন্দোনেশিয়ায় পাপুয়া প্রদেশে তিন আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।

এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত তিন আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (০৪ জুন) প্রদেশটির পানাই জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি।

দেশটির পাপুয়া প্রদেশে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় সেখানে পরিবহন হিসেবে ছোট এয়ারক্রাফট ব্যবহার করা হয়ে থাকে।

Comments (0)
Add Comment