ইসরাইলে ১০ হাজার বছরের পুরনো একটি বেতের তৈরি ঝুড়ি মাটি খুঁড়ে পাওয়া গেছে।
খালি এই ঝুড়িটি সামান্য মাটি খুঁড়তেই বেড়িয়ে আসে। এটি মূলত পানির কলসী বহনে ব্যবহার করা হতো বলে প্রত্নতাত্ত্বিকদের ধারনা। খবর জেরুজালেম পোস্টের।
ইসরাইলের একটি মরুভূমির নিচে প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির পাওয়া গেছে।
কলসী বহনের এ ঝুড়িটি বেত দিয়ে বুনন করা সাড়ে ১০ হাজার বছর আগের বলে গবেষকদের ধারণা। বেতের বুনন দেখে গবেষকরা বলছেন, এটা কোনো বাঁ-হাতি কারিগর তৈরি করেছেন।
ইসরাইলের বেসামরিক প্রত্মতাত্ত্বিক বিভাগের গবেষক ড. হাইম কোহেন বলেন, ঝুড়িটি ৯২ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কলসী বহন করতে সক্ষম।