মার্কিন যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক বন্দুক হামলা ছয় এশীয় নারী নিহতের পর এই আহ্বান জানালেন তিনি।
আটলান্টার ওই রক্তক্ষয়ী হামলার পর শুক্রবার সেখানকার এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধের আহ্বান জানান বাইডেন-হ্যারিস।
আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এমন কিছু মূল্যবোধ ও বিশ্বাস রয়েছে যার ভিত্তিতে আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।
এগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা।
আরেকটি হচ্ছে, বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।