বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অভিনন্দন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার প্রস্তাবটি কংগ্রেসে তোলেন নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করতেজ।
প্রতিনিধি পরিষদে পররাষ্ট্রবিষয়ক কমিটির কাছে প্রস্তাবটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

‘কোমেমর‌্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপনে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো সহায়তা করেন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইব এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ।

Comments (0)
Add Comment