সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির ক্ষোভ

দিনভর গুঞ্জনের পর সাকিব ইস্যুতে মুখ খুললো বিসিবি।
রোববার সন্ধ্যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন পরিচালকরা।
পরে গণমাধ্যমে তারা বলেন, জাতীয় দলের ক্রিকেটার হয়ে বিসিবি’র বিরুদ্ধে কথা বলতে পারেন না সাকিব।
বোর্ড সভায় আলোচনার পর এ বিষয়ে নেয়া হবে সিদ্ধান্ত।
বিবেচনা করা হবে বিশ্বসেরা অলরাউন্ডারের আইপিএলে খেলার অনাপত্তিপত্রও।

শনিবার এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বোমা ফাটান সাকিব আল হাসান।
দুই বোর্ড পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দূর্জয়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেন।
রাতের আধারে এমন মন্তব্যের পর দিনের আলোতে বারুদে উত্তাপ ছড়ায় দেশের ক্রিকেট পাড়ায়।

দিনভর নাটক। কি বলবে, কি ভাবছে ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়াম থেকে বিসিবি সভাপতির বাস ভবনে সংবাদকর্মীদের অপেক্ষা।
বেলা গড়িয়ে বিকেল।
এরপর সন্ধ্যায় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সভাপতি নাজমুল হাসান পাপনের বাস ভবনে।
সাকিব তোপে ক্রিকেটাঙ্গন তোলপাড় হওয়ায় রুদ্ধশ্বাস বৈঠকের পর ক্ষোভ প্রকাশ পায় এই বোর্ড পরিচালকের কণ্ঠে।

Comments (0)
Add Comment