শীত বিদায় নিয়েছে। বছরের এই সময়টায় মানুষের ঢল নামে মিয়ামি সৈকতে।
রাত যত বাড়তে থাকে, সৈকত ততই রঙিন হতে থাকে।
কিন্তু ২০২০ সালের মতো এবারও মহামারি পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ৯৬২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৫ জন।
সে কারণে ভিড়ের শঙ্কা সেভাবে করেনি প্রশাসন। যদিও ঘটেছে তার উল্টো।
সপ্তাহের শেষে মানুষের ঢল নেমেছে ফ্লোরিডার মিয়ামি সৈকতে।
পরিস্থিতি এমনই হলো- শেষে কারফিউ জারি করতে হয়েছে প্রশাসনকে।
জানা গেছে, গত শনিবার মিয়ামি সৈকতে ভিড় করে অসংখ্য মানুষ।
মাস্ক পরা বা পারস্পরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই সেখানে।
পুরোদমে পার্টির আয়োজন করা হয়।