কালোবাজারে ৮৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে করোনাভাইরাসের টিকা

করোনাভাইরাস মহামারি নিয়ে এত ভয়াবহ পরিস্থিতি, প্রতীক্ষিত ভ্যাকসিন বিশ্বের সব দেশে পৌঁছে দিতে এত তোড়জোড়, সেখানে কিনা কালোবাজারেও বিক্রি হচ্ছে ভ্যাকসিন?
সম্প্রতি করোনার ভ্যাকসিন ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে-এমন তথ্য উঠে এসেছে সাইবার নিরাপত্তা ফার্ম চেক পয়েন্ট সফটওয়্যারের গবেষণায়।

তারা বলছেন, ফার্মের তদন্ত অনুযায়ী, অ্যাস্ট্রাজেনেকা আর জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ১ হাজার ডলারেও বিক্রি হয়েছে কালোবাজারে।
বাংলাদেশি টাকায় যার দাম ৮৫ হাজার ২৭ টাকা। ভ্যাকসিন সনদ বিক্রি হয়েছে অনেক, প্রতিটা ২শ’ ডলার করে। বাংলাদেশি টাকায় যা ১৭ হাজার টাকা।

ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটা জায়গা, কোনো সার্চ ইঞ্জিন দিয়ে যা খুঁজে পাওয়া যায় না।
সাইবার অপরাধীরা এখানেই অবৈধ পণ্য কেনাবেচা করে।
এ তালিকায় আছে ক্রেডিট কার্ড নম্বর, মাদক, অস্ত্রসহ করোনা ভাইরাস সম্পর্কিত নানা পণ্য।

 

Comments (0)
Add Comment