ভিরাট কোহলির অভিযোগকে পাত্তাই দিল না আইসিসি!

আম্পায়ার্স কল বিভ্রান্তিকর। ক’দিন আগে এমন মন্তব্য করেছিলেন ভিরাট কোহলি।
মূলত ডিসিশন রিভিউ সিস্টেমের ‘আম্পায়ার্স কল’ নিয়ে প্রশ্ন তুলেছেন ভিরাট কোহলি। আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনার কথা ছিলো।
তবে তার আগে ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটিতে বিষয়টি যাচাইয়ের নির্দেশ দেয় আইসিসি।

চারিদিকে থেকে প্রশ্ন উঠলেও, মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্তেই ভরসা রাখতে চলেছে আইসিসি।
তারা বলেছে, বল ট্র্যাকিং প্রযুক্তি ১০০ শতাংশ সঠিক হয় না। তাই মাঠে থাকা আম্পায়ারদের উপরে ভরসা রাখতেই হবে।
কুম্বলে ছাড়াও ওই কমিটিতে আছেন রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, অ্যান্ড্রু স্ট্রাউস, শন পোলকের মতো সাবেক ক্রিকেটাররা।
আগামী ৩০ মার্চ আইসিসির বোর্ড মিটিং আছে। যেখানে এই নিয়মকে সমর্থন জানানো হবে বলেই জানা গেছে।

শুধু আম্পায়ার্স কলই না, আম্পায়ারের দেওয়া ‘সফট সিগন্যাল’ পদ্ধতিতেও নজর দেওয়ার ওপর জোর দিয়েছিলেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের বিতর্কিত ক্যাচ আউটে আম্পায়ারের দেওয়া সফট সিগন্যাল নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোহলি।
তবে তার এ সব অভিযোগ ধোপে টিকলো না।

Comments (0)
Add Comment