মেক্সিকো সীমান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল

মেক্সিকো সীমান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে।
সীমান্তে সঙ্কটের জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করে সমস্যা সমাধানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের ১৪০ কোটি ডলারের তহবিল আটকে দেয়ায় তদন্ত শুরু করেছে মার্কিন জবাবদিহিতা অফিস।

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী হন্ডুরাসের অধিবাসীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
নিজ দেশের সহিংসতা থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চান।

বুধবারও ৩০ জন অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে করেন।
মূলত দালালদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন।
এরমধ্যে ৪টি দালালচক্র জড়িত বলে জানিয়েছে গণমাধ্যম।
ভেলায় করে রোমা, টেক্সাস সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা হয়।
এরপর তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে রিও গ্রান্দে অঞ্চলে প্রবেশ করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে।

Comments (0)
Add Comment