‘বিদেশে সাফল্যের পথ খুঁজতে হবে’

ক্রিকেটে তিন ফরম্যাটের মাঝে ওয়ানডেতেই বাংলাদেশের সবচেয়ে বেশি সফল।
দেশের মাটিতে বেশ প্রতিষ্ঠিত শক্তিও বটে।
কিন্তু বিদেশের মাটিতে এ দলটাই বড্ড বেশি ছন্নছাড়া, নখদন্তহীন।
নিউজিল্যান্ড সফরে আবারও তা প্রমাণ হলো।

ব্যাটিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়া, হতশ্রী ফিল্ডিং সিরিজ জুড়ে বয়ে বেড়ালো বাংলাদেশ।
ক্যাচ মিস, মিস ফিল্ডিং, রান আউটের সুযোগ নষ্ট করে প্রতি ম্যাচেই নিজেদের উপর চাপ বাড়িয়েছিল তামিম ইকবালের দল।
ওয়েলিংটনেও ব্যর্থতার ধারাবাহিকতা বহাল ছিল।
নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ম্যাচে ১৬৪ রানে হেরেছে বাংলাদেশ।
৩-০ তে সিরিজ হারের পর ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, বিদেশে ধারাবাহিক নয় বাংলাদেশ দল। দেশের বাইরে সফল হওয়ার পথ খুঁজতে হবে।

Comments (0)
Add Comment