আইপিএল খেলতে কলকাতা গেলেন সাকিব

আইপিএল খেলার জন্য ছুটি পেয়েছেন।
তবে এবার সাকিব আল হাসানের দেশত্যাগটা হলো অনেকটাই নীরবে-নিভৃতে।
আজ সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই রিপোর্ট যখন পড়ছেন, তখন সাকিব পৌঁছে যাওয়ার কথা গন্তব্যে।

ক্রিকেটারদের দেশে-বিদেশে আসা-যাওয়ার বিষয়গুলোতে যিনি লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন, সেই ওয়াসিম খান নিজে জানিয়েছেন এই খবর।

সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে।
কবে যাবেন, গণমাধ্যমে খবরটা আগেভাগে চাউর হয়নি।
এমনকি যে ওয়াসিম খান এসব খবর দুই-তিনদিন আগে পেয়ে থাকেন, তিনিও জেনেছেন আজ সকালেই।

Comments (0)
Add Comment