আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজও

সাকিব আল হাসানের পর বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কাটার মাস্টারকে ১ কোটি টাকা ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আইপিএল চলাকালীন ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল।
এই সিরিজে মোস্তাফিজ বিবেচনায় না থাকায় আইপিএলে খেলা তার জন্য ভালো হবে বলে জানান নান্নু।

Comments (0)
Add Comment