করোনারোধী টিকার ক্ষেত্রে নিজের দেশের নাগরিকদেরই প্রাধান্য দিচ্ছে ব্রিটেন।
দেশটি প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ওপর জোর দিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আয়ারল্যান্ডের মতো প্রতিবেশী অন্যান্য দেশকে ভ্যাকসিন সরবরাহের আগে ব্রিটেন নিজ দেশের নাগরিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে চাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াশি কোয়ারতেং।
ইতোমধ্যেই ব্রিটেনে ৩ কোটির বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।
এরা সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে সবচেয়ে দ্রুত ভ্যাকসিন কার্যক্রম চলছে।
আগামী জুলাইয়ের শেষ দিকে প্রাপ্ত বয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।