ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলা

রোববার ইরাকের বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে আবারও একাধিক রকেট হামলা হয়েছে।

ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত।

ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্পুটনিক ও মেহের নিউজের।

কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী।

গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে এ ঘাঁটিতে। এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে এ ধরনের হামলা।

Comments (0)
Add Comment