লন্ডনে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা আয়োজন

করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় লন্ডনের শপিংমলগুলোতে নানাভাবে চলছে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা।

সেন্ট্রাল লন্ডনের রাস্তায় নক্ষত্রের মতো দেখতে নতুন একটি শিল্পকর্ম নজর কাড়ছে। এলইডি স্ক্রিন দিয়ে তৈরি নানা ইন্সটলেশন আর্টের সৌন্দর্য দেখতে ভিড় করছে লন্ডনবাসী। দেখে মনে হবে, যেন মাকড়সার জাল! আলোর এ জাল মধ্য লন্ডনের রাস্তাকে করে তুলেছে গ্যালারি।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের তিনতলা দোকানটি সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জায় সেজে ওঠে। প্রায় সাড়ে তিন কোটি এলইডি পর্দায় নক্ষত্র সদৃশ এ শিল্পকর্মটি তৈরি করেছেন ব্রিটিশ ভাস্কর অ্যান্থনি জেমস। এতে কাচ ধাতুসহ নানা উপাদানও ব্যবহার করা হয়েছে।

ক্রেতাদের আকৃষ্ট করতেই বিভিন্ন অফারের পাশাপাশি রাস্তায় রঙিন সাজসজ্জার এই আয়োজন। ক্রেতাদের পাশাপাশি রঙিন এই শিল্পকর্ম দেখতে অনেকেই ভিড় করছেন। তবে তা সামাজিক দূরত্ব মেনেই।

ক্রেতারা বলেন, এখানে এসে আমার খুব ভালো লাগছে। নতুন কিছু আমাদের মঙ্গল বয়ে আনুক। আবারো এই শহরে প্রাণ ফিরিয়ে আনতে এ উদ্যোগ আমাদের সহায়তা করবে। শিগগিরই করোনা মহামারি কাটিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফেরার আশা তাদের।

Comments (0)
Add Comment