মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে তিন মাসে দেড় শতাধিক বন্দুক হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে বন্দুক হামলা। চলতি বছরে মাত্র সাড়ে তিন মাসেই যুক্তরাষ্ট্রে ৪৫টি শহরে দেড় শতাধিক বন্দুক হামলা ঘটেছে।

এদিকে বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
একের পর এক বন্দুক হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশিরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ইনডিয়ানা অঙ্গরাজ্যের ইনডিয়ানাপোলিস শহরে বিমানবন্দরের কাছে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুক হামলা চালিয়ে আটজনকে হত্যা করে ১৯ বছরের ব্রেনডন হোল।
আহত হন আরও অনেকে।
এ ঘটনায় টনক নড়েছে প্রশাসনে।

শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় ঘটনার নিন্দা জানিয়েছেন। শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় হোয়াইট হাউসে।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, কংগ্রেসে অস্ত্র বিল আনবেন তারা।

Comments (0)
Add Comment