‘নাভালনি মারা গেলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে’

রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক ও প্রধান বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনি কারাগারে মারা গেলে রাশিয়াকে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনয়নও তার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

নাভালনির চিকিৎসকরা বলেছেন, কোমরের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার চিকিৎসা না করালে নাভালনি আগামী কয়েক দিনের মধ্যে মারা যেতে পারেন।

এদিকে, যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, নাভালনি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন এবং তাকে কারাগারে মারা যেতে দেয়া হবে না।

ভ্লাদিমির পুতিনের একজন কড়া সমালোচক, ৪৪ বছর বয়সী নাভালনিকে আত্মসাতের একটি পুরানো মামলায় ফেব্রুয়ারিতে বন্দি করা হয়।
নাভালনি দাবি করেছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

Comments (0)
Add Comment