যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন নিয়েছেন ২০ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২০ কোটি মানুষ।
পূর্ব নির্ধারিত সময়ের আগেই এতো মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারার ঘটনাকে নিজের সরকারের বড় সাফল্য হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ায় বর্তমান মার্কিন প্রশাসনের প্রশংসা করেছেন।
বাইডেন জানিয়েছেন, ১শ দিনের মধ্যে ২০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার যে চ্যালেঞ্জ তার সরকার নিয়েছিল তার এক সপ্তাহ আগেই তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন।

হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ আমরা এটা করতে পেরেছি।
আমরা ২০ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি।
এটা আমাদের দেশের জন্য অবিশ্বাস্য এক সাফল্য।’

Comments (0)
Add Comment