মেক্সিকো-পোল্যান্ডে পাওয়া ভ্যাকসিনগুলো নকল: ফাইজার

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার জানিয়েছে, মেক্সিকো ও পোল্যান্ডে ফাইজারের যে ভ্যাকসিন উদ্ধার করা হয়েছিল তা নকল।
দুটি দেশেই ফাইজারের এই ডোজগুলো জব্দ করা হয়েছিল।
পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে এগুলো নকল ভ্যাকসিন।

মেক্সিকোতে ভ্যাকসিনের শিশিগুলোতে নকল লেবেল লাগানো ছিল।
আর পোল্যান্ডে পাওয়া নকল ভ্যাকসিনগুলো ছিল বলিরেখার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে সতর্ক করে দিয়ে বলেছে, নকল ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্যে গুরুতর হুমকি তৈরি করতে পারে।
নকল ভ্যাকসিন চিহ্নিত করে এর বিতরণ বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বুধবার বলেছেন, অফিসিয়ালভাবে বিতরণ করা ভ্যাকসিনের মধ্যে নকল ডোজ থাকার ঝুঁকি ‘কার্যত অস্তিত্বহীন’।

Comments (0)
Add Comment