করোনা মহামারি কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে ভ্যাকসিন প্রয়োগের দ্রুত গতি যুক্তরাষ্ট্রে জন্য একটি ভালো খবর।
কিন্তু একজন প্রখ্যাত স্বাস্থ্যবিদ বলছেন, এখনও বড় ধরনের চ্যালেঞ্জ সামনে রয়েছে।
এখনও কোটি কোটি আমেরিকান করোনার ভ্যাকসিন নেননি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ডা. ফ্রান্সিস কলিন্স সিএনএনকে বলেন, ‘অনেক মানুষ এখনও নিশ্চিত নয় যে ভাইরাসটিকে পেছনে ফেলতে তারা এই অসাধারণ সুযোগে অংশগ্রহণ করবেন কিনা।’
তিনি বলেন, ‘কীভাবে বার্তা পৌঁছাতে হবে তা আপনাকে জানতে হবে।
এখনও যারা সিদ্ধান্ত নিতে পারেননি তারা যেন দরকারি তথ্য জানতে পারেন যে, কেন এটি এমন কিছু যা তাদের আসলেই করা দরকার।’
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, আর তখন ভ্যাকসিনের চাহিদা এর সরবারহকে ছাড়িয়ে যেতে পারে।