টিকার মেধাস্বত্ত্ব ছাড়ের চাপ বাইডেনের ওপর

করোনার মহামারী মোকাবেলায় দরিদ্র্য দেশগুলোতে দ্রুত ও সহজে টিকাদান কর্মসূচি চালাতে সাময়িকভাবে মেধাস্বত্ত্ব ছাড় দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে।

‘নৈতিকতার’ দিক বিবেচনায় শুক্রবার আইনপ্রণেতা ও অলাভজনক গোষ্ঠীর পক্ষ থেকে বাইডেনের কাছে এমন একটি আবেদন করা হয়েছে, যাতে ২০ লাখ মানুষের স্বাক্ষর রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের একদল সেনেটর, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সেখানকার প্রায় ১০০ সদস্য এবং ৬০ জন প্রাক্তন রাষ্ট্র প্রধান ও ১০০ জন নোবেল পুরস্কার বিজয়ী একই আবেদন জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনের কাছে চিঠি দেন।

Comments (0)
Add Comment