‘সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।
এই অবস্থায় সব রকম সহায়তা দিয়ে দেশটির পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তার কথা জানান তিনি। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাচ্ছি। তার মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও থাকবে।
ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও আমরা পাঠাবো।
এতে টিকা উৎপাদন বৃদ্ধি পাবে।’

বাইডেন বলেন, ‘আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আরও বেশি টিকার ব্যবহার শুরু করতে হবে। আমরা এই মুহূর্তে অন্যান্য দেশে টিকা পাঠাতে সক্ষম। আর সেটা ভারতকে দিয়েই শুরু করতে চাই।’

 

 

Comments (0)
Add Comment