‘যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাচ্ছে’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া তার প্রথম ভাষণে শিশু ও পরিবারদের জন্য সরকারের জাতীয় সহযোগিতা কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের প্রস্তাব করেছেন।

তিনি বলেন, “আজ রাতে আমাদের সংকট ও সুযোগ নিয়ে, আমাদের দেশের পুনর্নির্মাণ নিয়ে, আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে এবং আমেরিকার ভবিষ্যৎ বিজয় নিয়ে কথা বলতে এসেছি।”

ক্ষমতাগ্রহণের শুরুতে কিছু চ্যালেঞ্জে পড়ার কথা উল্লেখ করেন।
যেমন; করোনাভাইরাস মহামারি ও এর ফলে অর্থনৈতিক সংকট এবং জানুয়ারি মাসে তার শপথ নেওয়ার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আক্রমণ।

বাইডেন বলেন, “এখন এই ১০০ দিন পরে আমি জাতিকে জানাতে পারি, আমেরিকা আবার এগিয়ে যাচ্ছে।”

এ সময় করোনা টিকাদানে অগ্রগতির কথা তুলে ধরেন।
এও জানান, এই ভাইরাস যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৭৪ হাজার লোকের মৃত্যুর কারণ এবং ৩ কোটি ২০ লাখ লোককে সংক্রমিত করেছে, করোনাকে পরাস্ত করতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

 

Comments (0)
Add Comment