নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনলেন ডোনাল্ড ট্রাম্প

নতুন একটি ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সেখানে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ করা হবে।

চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার পর টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম গুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়।
সে সময় তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠার কথা জানান।
তিনি বলেছিলেন, এতে ব্যবহারকারীদের লাইক, মন্তব্য এবং ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার ব্যবস্থা রয়েছে।

জানা যায়, ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি করেছে ক্যামপেইন নিউক্লিয়াস।
সেখানে গত বছরের যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট একাধিক ফেসবুক ও টুইটারের পোস্টও জায়গা করে নিয়েছে।

Comments (0)
Add Comment