সংযুক্ত আরব আমিরাতেই বিশ্বকাপের সম্ভাবনা

করোনার হানায় মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল।
এরমধ্যে আবার ধারণা করা হচ্ছে নভেম্বরে ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। এই অবস্থায় অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে সন্দিহান এবং ভীত হয়ে পড়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ভারত থেকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে বিসিসিআই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১৬ দেশ। ভারতের প্রস্তাবিত নয় ভেন্যুতেই হওয়ার কথা ছিল আসরের সবগুলো ম্যাচ।
কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতির চরম অবনতিতে সেই সম্ভাবনা আপাতত একদমই ফিকে।
কারণ এই অবস্থায় নাটকীয় উন্নতি না হলে কোন দলই ভারতে যেতে রাজী হবে না।

মাসখানেকের মধ্যেই তাই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
তাতে ভারত থেকে সরিয়ে এই টুর্নামেন্ট মরুর দেশ আরব আমিরাতেই হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
আরব আমিরাতে হলেও বিশ্বকাপের আয়োজনে থাকবে ভারতই।

Comments (0)
Add Comment