করোনা টিকার পেটেন্ট উন্মুক্ত করায় সায় মার্কিন যুক্তরাষ্ট্রের

করোনারোধী টিকার মেধাসম্পদ উন্মুক্ত করার বিষয়ে অবস্থান বদলাল যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) এ সংক্রান্ত একটি প্রস্তাবে সায় দিয়েছে বাইডেন প্রশাসন। এটিকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি ‘স্মরণীয় মুহূর্ত’ বলে মনে করছেন অনেকে।

করোনা মহামারি মোকাবিলায় টিকাসহ জরুরি চিকিৎসা সরঞ্জামগুলোর মেধাসম্পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে গত অক্টোবরে ডব্লিউটিও‘তে একটি প্রস্তাব উত্থাপন করে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এ পর্যন্ত তাদের ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে ১০০টিরও বেশি দেশ।

মেধাসম্পদ উন্মুক্ত হলে বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়বে এবং দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তির পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

কিন্তু মেধাসম্পদ উন্মুক্তের প্রস্তাবে তীব্র বিরোধিতা করে ট্রাম্প প্রশাসন।
তাদের সঙ্গে একমত জানায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের মতো অন্য ধনী রাষ্ট্রগুলো।

Comments (0)
Add Comment