মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার (৭ মে) এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন। আগামী ৮ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মালয়েশিয়া হাইকমিশন জানায়, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

মালয়েশিয়ায় বিমানের ট্রানজিটেও বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মালয়েশিয়ান নাগরিক গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

Comments (0)
Add Comment