যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবল তুষারপাতে স্কুল বন্ধ ঘোষণা

প্রবল তুষারপাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
কিন্তু স্কুল বন্ধ হলেও বাসা থেকেই ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে তুষারপাতের দিনগুলোর সময় যদি তুষারপাত প্রবলমাত্রায় হয় তাহলে স্কুল ও এ ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা লকডাউনের সময় দূর-শিক্ষণে অভ্যস্ত হয়েছে এবং নতুন বছরে স্কুল বন্ধ রাখা আর চলতে থাকবে না।

তবে বাসায় ক্লাস করার ঘোষণায় অনেককেই হতাশ হতে দেখা গেছে। করোনাভাইরাসের আগে তুষারপাতের দিনগুলো জনপ্রিয় ছিল এবং বিশেষ করে শিশুদের জন্য আনন্দের সময় কাটতো।

নিউইয়র্কে তুষারপাতের কারণে স্কুল বন্ধ রাখার ঘটনা খুব বেশি ঘটেনা।
মেয়র বিল ডি ব্লাসিওর প্রথম পাঁচ বছরের সময় মাত্র সাতবার এরকম ঘোষণা এসেছে।

নিউইয়র্ক শহরের শিক্ষা বিভাগ তাদের ২০২১-২২ সালের ক্যালেন্ডারে এই ঘোষণার ফলে পরিবর্তন এনেছে।
তবে দূর-শিক্ষণের এই পরিবর্তন স্থায়ী হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

Comments (0)
Add Comment