১০০ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান!

ওয়ানডে বিশ্বকাপজয়ী দল পাকিস্তান।
কিন্তু কখনই তাদের সুন্দর একটা ক্রিকেট কাঠামো ছিল না; এখনও নেই। পাকিস্তানের ক্রিকেটে স্বজনপ্রীতি, দলাদলি স্বাভাবিক ঘটনা।
যে কারণে অনেক তরুণ প্রতিভা অকালে ঝরে যায়।
তাই অনেকে ক্রিকেট ক্যারিয়ার ফেলে বিদেশে গিয়ে নিশ্চিত জীবন কাটাতে চান। যেমন সামি আসলাম।
বাঁহাতি এই ব্যাটসম্যানের যুক্তরাষ্ট্রে চলে যাওয়া ছিল গত বছর পাকিস্তানের ক্রিকেটের আলোচিত ঘটনা।
তার দাবি, শতাধিক পাকিস্তানি ক্রিকেটার যুক্তরাষ্ট্রে চলে যেতে রাজি।

শক্তিশালী জাতীয় ক্রিকেট দল গড়ে তোলার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের আকৃষ্ট করতে।
পাকিস্তানের ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে খুব ভালো আছেন বলে মন্তব্য করেছেন সামি আসলাম, যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে তিন বছর লাগবে, ২০২৩ সালের নভেম্বর থেকে আমি খেলার জন্য বিবেচিত হব।
দেশ ছেড়ে এসে আমার এক শতাংশ আক্ষেপও নেই।
পাকিস্তানের ক্রিকেটে দুই বছর হতাশায় ডুবে থাকার পর এখানে খুবই ভালো আছি। গত ৫-৬ বছরে ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে পারফর্ম করার পরও নির্বাচকদের উপেক্ষা পেতে পেতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দলে নেওয়া হলেও দু-এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হতো। কঠিন কন্ডিশনে পারফর্ম করার পরও বাদ পড়েছি। কেউ কেউ আছে, ১০ ম্যাচে ব্যর্থ হলেও সুযোগ পায়, আমি দুই ম্যাচ খারাপ করলেই বাদ।’

Comments (0)
Add Comment