মহামারি করোনার প্রকোপ রোধে দেশজুড়ে ছয় মাসের লকডাউন জারি করে স্পেন সরকার।
দীর্ঘদিন পর গত শনিবার মধ্যরাতে বন্দিদশা থেকে মুক্ত হয়েছে দেশটির ১৭টির অধিকাংশ অঞ্চলের মানুষ।
লকডাউন শেষ হওয়ার পর থেকে স্পেনে উৎসব চলছে।
লকডাউন তুলে নেয়ায় এখন থেকে স্পেনে প্রতিদিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকবে।
এক টেবিলে সর্বোচ্চ চারজন বসতে পারবেন, রেস্তোরাঁর ভেতরে শতকরা ৩০ ভাগ আসনে বসা যাবে— এমন নিয়ম থাকলেও এগুলোকে আর বড় করে দেখছেন না স্পেনবাসী।
এখন থেকে ইচ্ছামতো ঘোরা যাবে, ঘরের বাইরে চুটিয়ে আড্ডা দেয়া যাবে।
এই আনন্দে ছয় মাসের লকডাউনের শেষের সূচনার আগেই বিভিন্ন শহরের রাস্তায় নাচ-গান শুরু হয়ে যায়, যেন দেশজুড়ে আগেভাগেই নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব শুরু হয়ে গেছে।