ইতালিতে করোনার বিধিনিষেধ শিথিল করায় ঈদের প্রস্তুতি শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা।
বৃহস্পতিবার ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনাকালেও খোলা মাঠে ঈদ জামাতের অনুমতি পেয়েছেন প্রবাসীরা।
ইতালির রাজধানী রোমে জাতীয় ঈদগাহ মাঠখ্যাত পিয়াচ্ছা ভিত্তোরিওতে হবে ঈদের প্রধান জামাত। এবারও বেশকিছু খোলা মাঠ ছাড়াও মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজন করা হবে বলেও জানানো হয়।
ইতালি প্রবাসী বাংলাদেশিরাও শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। তৈরি পোশাকের দোকানগুলোতেই ভিড় করছেন তারা। বাংলাদেশ ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক ইতালিতে একসময় বেশি দামে বিক্রি করা হতো। দোকানের সংখ্যা বাড়ায় ক্রেতারা এখন কম দামে কিনতে পারছেন। কম দামে পছন্দমতো পোশাক কেনায় খুশি তারা
করোনার কারণে দেশটিতে বাংলাদেশিরাও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তবু ব্যবসায়ীরা বলছেন, গতবছরের তুলনায় এ বছর বিক্রি সন্তোষজনক।