নিউইয়র্কে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলি কনস্যুলেট ঘেরাও

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে ইসরাইলের বিরুদ্ধে গাজায় নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনে ইসরাইলবিরোধী ওই বিক্ষোভ মিছিল বের হয়।খবর টাইমস অব ইসরাইলের।

বিক্ষোভ মিছিলটি পরে নিউইয়র্কে অবস্থিত ইসরাইলি কনস্যুলেট ঘেরাও করে।

ইহুদিবাদী দেশটির ওই কনস্যুলেটে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলি কূটনীতিকরা ভয়ে পুলিশের জরুরি সহায়তা চান।

পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা ‘ডিফেন্ড জেরুজালেম’, ‘গাজা আন্ডার অ্যাটাক’, ‘নো মানি ফর ইসরাইলি ক্রাইমস’, ‘ফ্রি প্যালেসটাই’, ‘এন্ড দি অকোপেশন নাও’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড হাতে টাইমস স্কোয়ারের দিকে যেতে থাকেন।

Comments (0)
Add Comment