টিকা গ্রহণকারীদের মাস্ক পরতে আর বাধ্যবাধকতা থাকল না মার্কিন যুক্তরাষ্ট্রে

করোনার টিকা গ্রহণকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক রইল না যুক্তরাষ্ট্রে।
ঘরে-বাইরে বেশির ভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
এক টুইটে তিনি যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এর কথা উল্লেখ করে এ বার্তা দিয়েছেন।

এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ওভাল অফিসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে মাস্ক খুলে ফেলেন তিনি।

টুইটে বাইডেন লেখেন, ‘কোভিড-১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ যুক্তরাষ্ট্রের জন্য একটি ভালো দিন।
কিছুক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়।’

Comments (0)
Add Comment