সংবাদমাধ্যমের কার্যালয় গুড়িয়ে, বাইডেনকে নেতানিয়াহুর ফোন

গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে গুড়িয়ে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

বাইডেনকে তিনি বলেন, গাজা টাওয়ারে সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর আগে নিরীহ মানুষদের ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার পরই আল-জাজিরার কার্যালয় বোমা মেরে গুড়িয়ে দেয় ইসরায়েলি বিমানবাহিনী।

নেতানিয়াহু এসময় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদও জানান ।

শনিবার (১৫ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অফিস থেকে এক বিবৃতিতে জানায়, ক্ষতি এড়াতে এসব করছে ইসরায়েল। গাজায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে জড়িত নয় এমন মানুষদের ক্ষতি করছে না ইসরায়েল। খবর আল-জাজিরার।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোর কার্যালয়ও ছিল।

গতসোমবার (১০ মে) ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৩৯ শিশুসহ ১৪০ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৯৫০ জন।

Comments (0)
Add Comment