অক্সফোর্ডের ৪০ লাখ টিকার বিষয়ে শিগগির জানাবে যুক্তরাস্ট্র

যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ।  যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের টিকার অনুরোধের বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তার উত্তর এক-দুই দিনের মধ্যে পাওয়া যাবে।

Comments (0)
Add Comment