যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের টিকার অনুরোধের বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তার উত্তর এক-দুই দিনের মধ্যে পাওয়া যাবে।