ইসরায়েলকে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে বলল পেন্টাগন

ইসরায়েলকে ফিলিস্তিনে হামলা বন্ধে আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পাদক লয়েড অস্টিন।

পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, অস্টিন চলমান সংঘাত বন্ধ করতে ও শান্তি ফিরিয়ে আনতে অভিব্যক্তি প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথাও জানান এবং দুদেশের হতাহতের জন্য শোক প্রকাশ করেন।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত ৬১ জন শিশুসহ ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে সহস্রাধিক। অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের ১০ জনের প্রাণহানি ঘটেছে।

Comments (0)
Add Comment