‘জো বাইডেন রক্তাক্ত ইতিহাস রচনা করছেন’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস রচনা করছেন।
আমরা আর বসে থাকতে পারি না, আমাদের কথা বলতে বাধ্য করেছেন।’

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান সাংবাদিকদের এসব কথা বলেছেন।

ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য জো বাইডেনের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের পক্ষে অস্ত্র অনুমোদনের বিষয়ে আমরা আজ বাইডেনের স্বাক্ষর দেখেছি। মার্কিন প্রেসিডেন্ট ৮ লাখ ৫০ হাজার অস্ত্র অনুমোদন দিয়েছে।
অথচ তারা নিরস্ত্রীকরণ, শান্তিপ্রিয় ইত্যাদি বিষয়ে কথা বলেন।

Comments (0)
Add Comment