সৌদি থেকে দেশে ফেরার যাত্রীদের ভোগান্তি

৬০০ কিলোমিটার দূর থেকে সৌদির কিং খালিদ বিমানবন্দরে এসে আরিফুল ইসলাম বাবু জানতে পারেন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার সকাল ৮টা ১০ মিনিটে (স্থানীয় সময়) বিজি ৪০৪০ ফ্লাইটে তার বাংলাদেশে আসার কথা ছিল।
এজন্য ভোর ৩টায় বিমানবন্দরে গিয়ে হাজির হন।
বিমান ফ্লাইট বাতিল করায় বেকায়দায় পড়েন আরিফুল।
বাধ্য হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আশা ছেড়ে ১ হাজার রিয়াল খরচ করে কাতার এয়ারওয়েজের টিকিটে দেশের পথে রওনা দিয়েছেন তিনি।

আরিফুল ইসলাম বাবু একা নন, সৌদি থেকে যারা বাংলাদেশে আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটি কেটেছেন তারা সবাই পড়েছেন বিপত্তিতে।
যাদের আর্থিক সামর্থ্য ভালো তারা অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে দেশে চলতে আসবেন।
কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা জানেন না কবে দেশে ফিরতে পারবেন।
কর্মস্থলে থেকে ছুটি নেওয়ার পর এমন পরিস্থিতি পড়ায় ক্ষুব্ধ সৌদি প্রবাসী কর্মীরা।

Comments (0)
Add Comment