বিমানের সৌদিগামী সকল ফ্লাইট ২০ মে হতে ২৪ মে পর্যন্ত স্থগিত

প্রবাসীদের সৌদি আরবে ফিরে গিয়ে করোনার কারণে সাত দিন নিজের খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করার নির্দেশনাও দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন।

এমন ঘোষণার পর বৃহস্পতিবার (২০ মে) থেকে ২৪ মে পর্যন্ত দেশটির সঙ্গে সকল ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যে কোনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নতুন করে নিয়মে কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যক্তি প্রবাসী হয় তবে তাকে শাস্তি দেওয়ার পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। আর ওই ব্যক্তি কোনও দিন সৌদি আরবে আসতে পারবে না

যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তবে ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।

এতে যেমন বিপাকে পড়েছেন নির্ধারিত সময়ের মধ্যে সৌদিতে আসতে চাওয়া প্রবাসীরা অন্যদিকে সেখানে অবস্থা করা বাংলাদেশিরাও ফিরতে পারছেন না দেশে। বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করে ঘরে কোয়ারেন্টাইনের সুযোগ করে দেয়ার দাবি করেছেন তারা।

Comments (0)
Add Comment