মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস ফ্রিজের তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে।
ফলে ফাইজারের করোনা ভ্যাকসিন সংরক্ষণ নিয়ে যে ধরনের জটিলতা ছিল তা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফাইজারের দেয়া তথ্য পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
রেফ্রিজারেটরের ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিনের বোতল প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।