ভারতেও আলোড়ন মাশরাফির বক্তব্যের

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ঈদের পর নির্বাচনী এলাকায় গেছেন ১৬ মে।

বিভিন্ন এলাকার বিবাদ মীমাংসারও চেষ্টা করতে দেখা গেছে এমপি মাশরাফিকে। মঙ্গলবার বিকেলে ইতনা এসপিএল প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাদ মীমাংসায় সবার উদ্দেশে দেওয়া একটি বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।
গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারে এমন সাবলীল ভাষায় দেওয়া বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।

এবার মাশরাফির বক্তব্যের সেই ডিভিওটি আলোড়ন তুলেছে ভারতেও।
ভারতীয় নেটিজেনদের আর্জি, মাশরাফিকে দেখে যেন ওই দেশের নেতারা শিক্ষা নেন। এমনটিই বলা হয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।

Comments (0)
Add Comment